রূপসী রাক্ষসী
আসলাহউদ্দিন মহম্মদ মডার্ন সিভিলাইজেশনের তপ্ত কামড়ে সালোয়ার বদলেছে মিনিস্কার্ট এর আদলে, সুন্দরী নারী- রাক্ষসী যৌন চেতনায় মত্ত; স্বাধীনতার উগ্র চেতনায়- খুইয়ে বসেছে সম্ভ্রম; রাস্তায়, বাসে, ট্রেনে- ট্রামে তরুণীদের- রূপচর্চা ও দেহ প্রদর্শনীর আসর জমাট। লিওনার্দোর-মোনালিসার আদলে গড়া দেহ সৌষ্ঠব তাতায়- উন্মত্ত যুবককে। শহরের বুকে বাঁচার অস্ত্র- লেডিজ ফাস্ট। ইন্দিরা প্যাটার্নের চুল, হালফ্যাশনের লিপস্টিক চোখ এড়ায়না- কামুক পুরুষের। বিবাহের আগে- মিনিস্কাট পার্টিতে উন্মত্ততার নাচ, বিবাহের পরে- গলায় আঁচল দিয়ে মন্দিরঘরে ভজন গান। তবুও শহরের রাস্তায় তীব্র মিছিল- নারী স্বাধীনতা চাই ! মনের আগুন পুড়ে পুড়ে- আকাশের তারাগুনে- শ্বাসনালী চেপে, নির্বাক ভাষার...


