তৈমুর খান থেকে থেকে খুব আস্ফালন নিজেকে আবিষ্কার করি ওহো বাঘ! চুপচাপ বসো কুকুরের মতো তোমারও লম্বা লেজ ! ভু -ইলতা থেকে মহিমার ফুল পেড়ে আনি শ্রাবণ মাসের ভরসায় সরোবর হল দুটি চোখ আস্ফালন মাদুর পেতে শোও কৃষ্ণপক্ষ বলে জেগে উঠছে রাতের সমাজ.......
যোজনা কমিশন বাতিল করে মোদি সরকার এনেছে নীতি আয়োগ। মুঘলসরাই স্টেশন হয়ে গেছে দীনদয়াল উপাধ্যায়। এবার কোপ ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের উপর। মোদির ট্রান্সফর্মিং ইন্ডিয়া আর আচ্ছে দিনের স্বপ্ন সফল করতে নতুন পদক্ষেপ হিসেবে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া (হেকি) বিল আনতে চলেছে। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত মৌলানা আযাদের ব্রেনচাইল্ড এই নিয়ামক সংস্থাকে কেন বাতিল করতে চায় সরকার? পুরনো স্মৃতি মুছে ফেলাই কি মূল উদ্দেশ্য, না কি পিছনে অন্য কিছু? কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের দাবি, উচ্চশিক্ষা কমিশন সংক্রান্ত নতুন খসড়া বিলটিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আরও ক্ষমতা দেওয়া হবে। অথচ, খসড়া বিল বলছে...