পাঠ-প্রতিক্রিয়া: রাসায়েল মিনাল কুরআন
বই: রাসায়েল মিনাল কুরআন লেখক: আদহাম শারকাভী অনুবাদ: মুহাম্মাদ মুরসালিম প্রকাশক: হোয়াইট ডট পাবলিশার্স (নিউ দিল্লী) প্রথম প্রকাশ: ২০২৬ | পৃষ্ঠা: ২৬৪ | মূল্য: ৩০০টাকা পাঠ-প্রতিক্রিয়ায়: ডঃ আমিনা খাতুন আজ যে বইটি নিয়ে কথা বলতে চলেছি সেটি আমার অতি এক প্রিয় ছাত্রের কঠিন পরিশ্রমের ফসল। তাই বইটির পর্যালোচনা করতে গিয়ে এক অদ্ভুত আনন্দ হচ্ছে আমার। একজন শিক্ষক হিসেবে ছাত্রের সাফল্যে আনন্দিত হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ছাত্র যখন নিজের আগ্রহ, অধ্যবসায় ও যোগ্যতার মধ্য দিয়ে প্রত্যাশার সীমা অতিক্রম করে নতুন কিছু করে দেখায়, তখন সেই আনন্দের সঙ্গে যুক্ত হয় এক গভীর গর্ববোধ।...
