1. https://cte.uet.vnu.edu.vn/dai-hoc-quoc-gia-ha-noi-30-nam-tien-phong-doi-moi-tro-thanh-dai-hoc-da-nganh-da-linh-vuc-hang-dau-cua-viet-nam/
2. https://cte.uet.vnu.edu.vn/gop-y-van-kien-dai-hoi-xiv-cua-dang-viet-nam-khong-chi-tham-gia-hoi-nhap-ma-co-the-dinh-hinh-hoi-nhap/
3. https://cte.uet.vnu.edu.vn/the-eleventh-national-conference-on-mechanics-and-the-ninth-national-congress-of-the-vietnam-association-for-mechanics/
4. https://cte.uet.vnu.edu.vn/dua-ai-tro-thanh-mon-bat-buoc-don-bay-quan-trong-cua-giao-duc-dai-hoc-viet-nam/
5. https://cte.uet.vnu.edu.vn/nguoi-thay-thap-sang-uoc-mo-mo-duong-cho-the-he-tre-hoi-nhap-voi-nen-khoa-hoc-the-gioi/
6. https://cte.uet.vnu.edu.vn/hoi-thao-cach-mang-cong-nghiep-4-0-co-hoi-va-thach-thuc-voi-cac-nganh-ky-thuat-cong-nghe/
7. https://cte.uet.vnu.edu.vn/khoa-hoc-khong-chi-thuc-day-kinh-te-ma-con-la-nen-tang-cua-mot-quoc-gia-tri-thuc-sang-tao/
10. https://irgamme.uet.vnu.edu.vn/khong-co-dai-hoc-manh-khong-the-co-cong-nghe-loi/
11. https://irgamme.uet.vnu.edu.vn/thong-bao-so-2-hoi-nghi-co-hoc-toan-quoc-lan-thu-xi/
12. https://irgamme.uet.vnu.edu.vn/truong-dh-cong-nghe-co-chu-tich-hoi-dong-truong-va-hieu-truong-moi/
13. https://irgamme.uet.vnu.edu.vn/47-nguoi-viet-vao-top-nha-khoa-hoc-anh-huong-nhat-the-gioi-2023/
14. https://irgamme.uet.vnu.edu.vn/xay-dung-he-sinh-thai-khoa-hoc-cong-bang-de-phat-trien-tai-nang-tre/
15. https://irgamme.uet.vnu.edu.vn/truong-dai-hoc-cong-nghe-dhqghn-thanh-lap-khoa-cong-nghe-xay-dung-giao-thong/
16. https://irgamme.uet.vnu.edu.vn/gs-nguyen-dinh-duc-viet-nam-da-cham-mot-tay-vao-nganh-san-xuat-chip-ban-dan/
17. https://irgamme.uet.vnu.edu.vn/gs-tskh-nguyen-dinh-duc-viet-nam-co-5-nha-khoa-hoc-vao-danh-sach-hang-dau-the-gioi/
18. https://irgamme.uet.vnu.edu.vn/gs-tskh-nguyen-dinh-duc-nha-khoa-hoc-duoc-xep-hang-trong-nhom-10-000-nha-khoa-hoc-hang-dau-the-gioi/
19. https://irgamme.uet.vnu.edu.vn/gop-y-van-kien-dai-hoi-xiv-cua-dang-viet-nam-khong-chi-tham-gia-hoi-nhap-ma-co-the-dinh-hinh-hoi-nhap/
Islam

শুধু ভালো কাজই শেষ কথা নয়; আপনার নিয়তের ডিরেকশন ঠিক তো?

23views

মূল: সৈয়দ মহিউদ্দিন শাকির


মানুষ হিসেবে আমরা জীবনে নানা ধরনের কাজ বা আমল করে থাকি। আমাদের এই সব কর্মেরই দুটি দিক থাকে—একটি বাহ্যিক রূপ এবং অন্যটি অভ্যন্তরীণ বা বাতেনি রূপ । মানুষের প্রতিটি কাজের পেছনে একটি চালিকাশক্তি বা ক্ষমতা কাজ করে, যাকে আমরা ‘নিয়ত’ (ইচ্ছা বা উদ্দেশ্য) বলে জানি।
বাহ্যিকভাবে দুটি কাজ দেখতে হুবহু এক হতে পারে, কিন্তু নিয়তের পার্থক্যের কারণে সেই কাজের পুরো অর্থ বদলে যায়। এর প্রভাবও ভিন্ন হয় এবং আল্লাহর দরবারে এর মূল্যও পরিবর্তিত হয়ে যায়। নিয়ত ভালো হলে আল্লাহ তাআলা সেই কাজকে কবুল করেন এবং মূল্যায়ন করেন। অন্যদিকে, নিয়ত যদি ত্রুটিপূর্ণ বা খারাপ হয়, তবে সেই কাজের ফলাফল এবং আল্লাহর কাছে তার মূল্যও বদলে যায়। উদাহরণ—

• উপার্জন: একজন ব্যক্তি অর্থ উপার্জন করে শুধুমাত্র নিজের ভোগবিলাস ও ইচ্ছা পূরণের জন্য। এর বিপরীতে, অন্য একজন ব্যক্তিও অর্থ উপার্জন করছে, কিন্তু তার উদ্দেশ্য হলো নিজের পরিবার-পরিজনের দেখাশোনা করা, আল্লাহর বান্দাদের সাহায্য করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। বাহ্যিকভাবে দুজনেই টাকা কামাচ্ছে, কিন্তু নিয়তের কারণে দুজনের কাজে বিশাল পার্থক্য তৈরি হয়ে যায়।

• জ্ঞান অর্জন: কোনো ব্যক্তি যদি সুখ্যাতি বা বড় কোনো পদ পাওয়ার লোভে জ্ঞান অর্জন করে, আর অন্য কেউ যদি নিজে উপকৃত হতে এবং পুরো মানবজাতিকে কল্যাণ পৌঁছাতে জ্ঞান অর্জন করে—তবে এই দুই ব্যক্তির কাজের প্রভাব ও পরিণতি সম্পূর্ণ ভিন্ন হবে। দেখতে এক মনে হলেও নিজের নৈতিক প্রভাব ও ধর্মীয় মূল্যের দিক থেকে এই আমলগুলো একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। আমরা জানি, নিয়তের অর্থ হলো মানুষ মনে মনে কোনো কাজের ইচ্ছা, সংকল্প বা লক্ষ্য স্থির করা। ইসলাম আমাদের এমন নিয়ত করার শিক্ষা দেয়, যার একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা । এই নিয়তই মানুষকে এক মহান মর্যাদায় পৌঁছে দেয় এবং মানুষের জীবনকে একটি সুন্দর আদর্শ রূপে গড়ে তোলে। তবে কেবল নিয়ত ভালো করাই যথেষ্ট নয়; নিয়তের সাথে সাথে কাজের পেছনের উদ্দেশ্য, মোটিভ এবং দিক বা ডিরেকশনও সঠিক হতে হবে।

হাদিসের আলোতে নিয়তের গুরুত্ব— হজরত উমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি যে, নিশ্চয়ই সমস্ত কাজের দারোমদার নিয়তের ওপর নির্ভরশীল। আর মানুষ কেবল তা-ই পাবে, যা সে নিয়ত বা ইচ্ছা করেছে।” ইমাম বুখারী (রহ.) তাঁর বিখ্যাত ‘সহীহ বুখারী’ গ্রন্থে এই হাদিসটিকে এক নম্বরে বা সর্বাগ্রে রেখেছেন। এই হাদিস থেকে কিছু মৌলিক বিষয় আমাদের সামনে আসে:

১. কাজের বাহ্যিক রূপের পাশাপাশি এর ভেতরের নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২. একই কাজ ভিন্ন ভিন্ন নিয়তের কারণে আল্লাহর কাছে ভিন্ন ধর্মীয় মর্যাদা পায়।

৩. মানুষের উচিত প্রতিনিয়ত নিজের কাজের পর্যালোচনা করা এবং দেখা যে সে কোন উদ্দেশ্যে বা কোন নিয়তে তার দৈনন্দিন জীবন পরিচালনা করছে।

এখানে একটি বিষয় লক্ষণীয়, শুধু নিয়ত ভালো হলেই কাজ সঠিক হয়ে যায় না। নিয়ত সঠিক হওয়ার পাশাপাশি আমাদের এটিও দেখতে হবে যে কাজটি আল্লাহর বিধান ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ বা দেখানো তরিকা অনুযায়ী হচ্ছে কি না। যখন নিয়ত, উদ্দেশ্য এবং কাজের পদ্ধতি—এই তিনটিই সঠিক হবে, তখনই আমাদের জীবন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং দুনিয়া ও আখিরাতে সফলতার মাধ্যম হবে।

নিয়ত ও ইখলাস— নিয়তের সাথে আরেকটি গভীর বিষয় জড়িত, তা হলো ‘ইখলাস’ (নিষ্ঠা বা একনিষ্ঠতা)। নিয়ত হলো ইচ্ছা করা, আর ইখলাস হলো নিজের সেই কাজকে সম্পূর্ণভাবে আল্লাহর জন্য খাঁটি করে নেওয়া —সেখানে একমাত্র আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো জাগতিক উদ্দেশ্য থাকবে না।
যেমন কুরবানির ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত বা মাংস পৌঁছায় না, বরং তাঁর কাছে পৌঁছায় তোমাদের অন্তরের ‘তাকওয়া’ বা পরহেজগারি। অর্থাৎ, আমাদের অন্তরে কী নিয়ত রয়েছে, আমরা কোন ভালোবাসায় বা খোদাভীতি থেকে কুরবানি করছি, সেটাই আল্লাহর কাছে পৌঁছায়। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি দীর্ঘ ও বিখ্যাত হাদিসে বলা হয়েছে, কিয়ামতের দিন সর্বপ্রথম যে তিন ব্যক্তির বিচার করা হবে, তারা হলেন—একজন শহীদ (যিনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে প্রাণ দিয়েছেন), একজন আলেম (যিনি কুরআন ও দ্বীনের জ্ঞান অর্জন করেছেন ও প্রচার করেছেন) এবং একজন সখী বা দানশীল ব্যক্তি (যিনি আল্লাহর রাস্তায় অকাতরে দান করেছেন)। বিচারের সময় যখন তাদের জিজ্ঞেস করা হবে, “তোমরা এসব কাজ কেন করেছিলে?” তারা বলবে, “হে আল্লাহ, আমরা তোমার সন্তুষ্টির জন্য করেছি”। কিন্তু আল্লাহ বলবেন, “তোমরা মিথ্যা বলছ। তোমরা তো যুদ্ধ করেছিলে যাতে মানুষ তোমাদের বীর বা সাহসী বলে, জ্ঞান অর্জন করেছিলে যাতে মানুষ আলেম বলে এবং দান করেছিলে যাতে মানুষ দানবীর বলে প্রশংসা করে। দুনিয়াতে তোমরা সেই প্রশংসা পেয়ে গেছ।” এরপর হাদিসে এসেছে, তাদের উপুড় করে টেনে-হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
চিন্তা করে দেখুন, জিহাদ, দ্বীনি ইলম চর্চা এবং দান-সদকার মতো এত বড় বড় মহান ইবাদতও শুধুমাত্র নিয়তের ত্রুটি ও লোকদেখানো (রিয়া) উদ্দেশ্যের কারণে ধ্বংস হয়ে গেল! তাই আসল প্রশ্ন এটি নয় যে দুনিয়ার মানুষ আমাকে কী ভাবছে বা কী চোখে দেখছে; আসল প্রশ্ন হলো—আমি কাজটি কার জন্য করছি এবং কীভাবে করছি!

চরিত্র গঠনে নিয়তের প্রভাব—নিয়ত আমাদের ব্যক্তিত্ব ও চরিত্র গঠনে গভীর প্রভাব ফেলে:

১. মন ও চিন্তার সংস্কার: নিয়ত সঠিক হলে মানুষের মন, চিন্তা, ভাবনা ও আবেগের সংশোধন হয়। নিয়ত খারাপ হলে মন ও চরিত্র কলুষিত হয়ে ভুল পথে চলে যায়।

২. সাধারণ কাজও ইবাদতে পরিণত হয়: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমরা যা-ই খরচ করো না কেন, তার সওয়াব বা পুরস্কার তোমরা পাবে। এমনকি ভালোবেসে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দিলেও তার জন্য সওয়াব পাওয়া যাবে। সাধারণ পারিবারিক বা দুনিয়াবি কাজও যদি সৎ নিয়তে এবং সুন্নাহ অনুযায়ী করা হয়, তবে তা আল্লাহর ইবাদতে পরিণত হয়।

৩. নৈতিক গুণাবলীর বিকাশ:

• আপনি যদি কোনো দরিদ্র মানুষের সেবা নিজেকে তার চেয়ে বড় বা শ্রেষ্ঠ ভেবে করেন, তবে আপনার মধ্যে ‘তাকাব্বুর’ বা অহংকার জন্ম নেবে। কিন্তু যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দায়িত্ব মনে করে করেন, তবে আপনার মধ্যে সহমর্মিতা ও দয়া জন্ম নেবে।

• নিজের স্বার্থের জন্য সত্যি কথা বললে মানুষ স্বার্থপর হয়, কিন্তু আল্লাহর হুকুম মনে করে সত্য বললে সে খাঁটি সত্যবাদী হয়।

• লোকদেখানো দান মানুষকে রিয়াকার (ভণ্ড) বানায়, আর আল্লাহর জন্য দান করলে মানুষ প্রকৃত দানশীল বা সখী হয়ে ওঠে।

নিয়তের এই আগুন যখন অন্তরে জ্বলে ওঠে যে—আমাকে আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি অর্জন করতে হবে, তখন মানুষের ব্যক্তিত্ব সাহাবিদের আদর্শের মতো এক অনন্য উচ্চতায় পৌঁছায়। অন্যদিকে নিয়ত খারাপ হলে মানুষ স্বার্থপর, অহংকারী ও লোকদেখানো মানসিকতার শিকার হয়। সে সব সময় গোনে যে তার ভিডিওতে কয়টা লাইক পড়ল, তার বক্তৃতার কয়জন প্রশংসা করল! কোনো নেতিবাচক মন্তব্য আসলে সে তা সহ্য করতে পারে না। সে সব কিছুতে কেবল নিজের ব্যক্তিগত স্বার্থ খোঁজে।

কীভাবে নিয়তের সংশোধন বা সংস্কার করবেন?–নিয়ত মানুষের শরীরে প্রবাহিত রক্ত বা নিঃশ্বাসের মতো, যা বাইরে থেকে সরাসরি দেখা যায় না কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে। নিয়ত সংশোধনের জন্য আমি ৫টি গুরুত্বপূর্ণ উপায় আপনাদের সামনে রাখছি:

১. কাজের পূর্বে নিজেকে প্রশ্ন করা: যেকোনো কাজ, বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে নিজেকে কয়েকটি প্রশ্ন করার অভ্যাস করুন—আমি এই কাজ কেন করছি? এর পেছনে আমার আসল উদ্দেশ্য কী? এতে আল্লাহর সন্তুষ্টি ও মানুষের কল্যাণ আছে কি না, নাকি আমার কোনো ব্যক্তিগত স্বার্থ লুকিয়ে আছে ? কাজ করার পর ভাবার চেয়ে কাজ শুরু করার আগে ভাবা বেশি কার্যকর।

২. প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি খোঁজা: কুরআন মজিদে আল্লাহ তাআলা নবী (সা.)-কে বলতে বলেছেন, “নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ—সবকিছুই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য”। আমাদের ব্যবসা, শিক্ষা, দ্বীনের খিদমত বা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা—সবকিছুর মূল ভিত্তি হতে হবে আল্লাহর সন্তুষ্টি।

৩. গোপনে নেক আমল করার অভ্যাস করা: কিছু ইবাদত যেমন ফরজ নামাজ, রমজানের রোজা, হজ বা কুরবানি সমাজে সবার সামনে বা যৌথভাবে করতে হয়। কিন্তু এর বাইরে আমাদের কিছু ব্যক্তিগত আমল এমন হওয়া উচিত যা কেবল আমার আর আল্লাহর মাঝেই থাকবে। গোপনে দান করা (যাতে ডান হাত দিলে বাম হাতও না জানে), রাতে গোপনে নফল নামাজ পড়া বা কুরআন তিলাওয়াত করা—যা নিজের স্ত্রী-সন্তান বা কাছের বন্ধুরাও জানবে না। এই গোপন ইবাদত নিয়ত খাঁটি করার সবচেয়ে বড় মাধ্যম।

৪. আত্মপর্যালোচনা (মুহাসাবা) করা: প্রতিদিন রাতে ঘুমানোর আগে বা জীবনের ব্যস্ততার মাঝে কিছু সময় বের করে সারাদিনের কাজের হিসাব নিন । আজকে আমি কোন ভালো কাজটি কেবল আল্লাহকে খুশি করার জন্য করেছি ? আমার কাজের পেছনে লোকদেখানো বা অহংকারের কোনো উদ্দেশ্য ছিল কি না ? কোনো ভুল হয়ে থাকলে আল্লাহর কাছে তওবা করুন এবং নিয়ত সংশোধনের চেষ্টা করুন।

৫. সৎসঙ্গ বা ভালো পরিবেশ অবলম্বন করা: হাদিসে এসেছে, সৎ মানুষের সাথে থাকা আতরের দোকানে বসার মতো—আপনি আতর না কিনলেও তার সুঘ্রাণ আপনার গায়ে লাগবে। আর অসৎ সঙ্গে থাকা কামারের দোকানে বসার মতো, যেখানে আগুনের স্ফুলিঙ্গ আপনার কাপড় পুড়িয়ে দিতে পারে। তাই নামাজি, দ্বীনদার, দানশীল এবং মানুষের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের সাথে ওঠাবসা ও চলাফেরা করুন। যদি আমরা এই পদ্ধতিগুলো অনুসরণ করি, তবে আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে পারব। এর ফলে আমাদের চরিত্রের সঠিক বিকাশ ঘটবে, দুনিয়ার জীবন সুন্দর হবে এবং আখিরাতেও আমরা আল্লাহর রহমত ও জান্নাত লাভ করতে পারব, ইনশাআল্লাহ।

Leave a Response

WordPress Downloads ChurchWP – A Contemporary WordPress Theme for Churches Chyro – Chiropractic & Physiotherapy Elementor Template Kit Ciao – Minimalist Elementor WooCommerce Theme Cicool – Page, Form, Rest API and CRUD Generator Cide – Elementor High Tech Stores Cindy – Accessible Local Government WordPress Theme Cinomy – Movie TV & Streaming Services Elementor Template Kit Circle Menu For Elementor Circle Progress Bar Elementor Cirilla – Multipurpose Flutter App For WordPress & Woocommerce