
জেরুসালেম
মুনির মাজেদ
ওহে জেরুসালেম,
সৃষ্টির শুরুতে এখানেই
আপনার সূর্যের নিচে
জান্নাতের শিশির আর মাটির সুঘ্রাণে
গোসল করেছিলেন ফেরেশতারা।
[মুনির মাজেদ: নির্বাসিত ফিলিস্তিনি। শরণার্থী হিসেবে রোমানিয়া থাকেন। আরবি ও ইংরেজি-দুই ভাষায়ই লেখালেখি করেন। প্রকাশিত বইয়ের সংখ্যা শত ছাড়িয়েছে। ইউরোপ-আমেরিকায় পড়াশোনা করা এই কবিকে মুক্তচিন্তার কারণে জর্ডান থেকে বের করে দেওয়া হয়েছিল।]
অস্ত্রবিরতি
রোস শোমালি
প্রতিটি যুদ্ধের পর
আবারও নির্মাণযজ্ঞ!
ধ্বংসস্তূপ ফুঁড়ে আবারও
আশাবাদী নতুন কনস্ট্রাকশন!
আবারও!
সুবিন্যস্ত সামরিক
নৃশংস অগ্রযাত্রা। ধ্বংসপুরাণ।
মৃত্যুখেকো যুদ্ধে কেঁপে ওঠে মরুগ্রাম,
গোগ্রাসে গিলে খায় স্বাভাবিক জীবনযাত্রা!
[রোস শোমালি: ফিলিস্তিনের রামাল্লা শহরে থাকেন। খ্রিস্টান ধর্মবিশ্বাসী আরব। কবি হিসেবে আরববিশ্বে জনপ্রিয়।]
তরজমা: সাঈফ ইবনে রফিক





